শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতির গাড়ি বহরে হামলা ॥ আহত ২০ ৪টি মোটরসাইকেলে আগুন

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৮৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। হামলায় অন্তত ২০ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, বানিয়াচং থেকে একটি অনুষ্ঠান শেষে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা হবিগঞ্জ ফিরছিলেন। তাদের গাড়ির বহর সুনারু গ্রামের নিকট কদমতলী এলাকায় পৌছুলে একদল সন্ত্রাসী তাদের গাড়ি বহরে হামলা চালায়। এতে মোটরসাইকেলে থাকা কমপক্ষে যুবলীগের ২০ নেতাকর্মী আহত হন। এর মধ্যে যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, জসিম উদ্দিন, বিপুল রায়, বিপ্লব রায়, দেলোয়ার হোসেন খান, আবুল কাশেম রুবেল, শিমূল আহমেদ, মেহেদি হাসান ফাহিম, মুবারুল ইসলাম ও রাহুল দাশসহ আহতরা হবিগঞ্জ সদর আধূনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন। আহত আক্তার হোসেনকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমামী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এসময় হামলাকারীরা ৪টি মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মিল হক জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com