শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জে কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা তদন্ত কমিটির প্রতিবেদনে এসআই জাকিরের ॥ দায়িত্বে অবহেলা প্রমাণিত বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

  • আপডেট টাইম বুধবার, ৪ এপ্রিল, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আলোচিত কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। এতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূঁইয়া এর সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমানকে সতর্ক করার পাশাপাশি দায়িত্ব পালনে আরও দায়িত্ববান হওয়ার সুপারিশ করা হয়েছে। প্রকাশ, ২১ জানুয়ারী প্রথম দফায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি আক্তারকে অপহরণের পর ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৪ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদি হয়ে একই গ্রামের বাবুল মিয়া ও তার মা ইউপি সদস্য কলম চান বিবির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এরপরও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। পরবর্তীতে ১৬ মার্চ রাতে বিউটি লাখাই উপজেলা গুণিপুর গ্রামে নানার বাড়ি থেকে অপহৃত হয়। ১৭ মার্চ সকালে শায়েস্তাগঞ্জের হাওরে তার মরদেহ পাওয়া যায়। উক্ত ঘটনায় সায়েদ আলী বাদি হয়ে পূণরায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই জাকির হোসেন। তদন্তে তিনি গাফিলতি করেন বলে অভিযোগ উঠলে ২৯ মার্চ পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনাটি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং তাকে ক্লোজড করা হয়। কমিটির প্রধান করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামছুর রহমান ভূঁইয়াকে। এছাড়া অপর সদস্যরা হলেন অতিরিক্ত পুলিম সুপার বানিয়াচঙ্গ সার্কেল শৈলেন চাকামা ও এএসপি হেড কোয়ার্টার মোঃ নাজিম উদ্দিন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়। তদন্ত শেষে কমিটি মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com