রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্তমান সরকার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করেছে বর্তমান সরকার। জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবাল কল্যাণ কেন্দ্র স্থাপন করায় গ্রামাঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে।
গতকাল সোমবার সকালে শহরতলীর বহুলায় এডঃ মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হবিগঞ্জ জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথিল বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন করেছে তা আর কোনো সরকার করতে পারেনি।
সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সত্যজিত কুমার সাহা, জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com