শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আকল মিয়া হত্যাকান্ড প্রসঙ্গ চুনারুঘাটে সাইফুল ইসলাম রুবেলের রিমান্ড স্থগিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা সাইফুল আলম রুবেলের ৩ দিনের রিমান্ড শুনানী ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সোমবার বিকেল ৪টায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। পরে রুবেলের আইনজীবি উচ্চ আদালতে রিমান্ডের বিরুদ্ধে রিভিশন করবেন মর্মে আবেদন দিলে আগামী ৪ এপ্রিল পর্যন্ত রিমান্ড স্থগিত করেন বিচারক। প্রসঙ্গত চুনারুঘাটে ব্যবসায়ী ও সুন্নী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ক্ষমতার দ্বন্দ্ব আর জমি সংক্রান্ত বিরোধের কারণেই খুন হতে হয়েছে এ ব্যবসায়ী নেতাকে। ইতিমধ্যে এ হত্যাকান্ডে অনেক রাঘব বোয়ালের সম্পৃক্ততা মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com