মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বেগুনাই গ্রামের আওয়ামী লীগ নেতা মস্তো মিয়ার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিরপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে মাদনা বাজারে সবুজ মিয়ার ওপর হামলা চালায় মস্তো মিয়ার পক্ষের লোকজন। এ খবর জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ার গ্যাস ও সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
লাখাই থানার ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। সংঘর্ষে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com