সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচং বক্তারপুর আবুল খায়ের স্কুল এ্যান্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং বক্তারপুর আবুল খায়ের স্কুল এ্যান্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার ক্যাম্পাসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। স্কুল এ্যান্ড কলেজের উন্নয়নে বিশেষ অবদান রাখায় এমপি আবদুল মজিদ খানের প্রতি কৃজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বক্তারা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে ও কবির মিয়ার সঞ্চালায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুল এ্যান্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব এডঃ নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য ফরিদ আহমেদ, দাতা সদস্য হারুন মিয়া, অভিভাবক কমিটির সদস্য ইয়াওর মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য আলী হামজা, সদস্য জামাল মিয়া, তেরা মিয়া, মোঃ সাদিক মিয়া। বক্তব্য দেন পিটিএ কমিটির সভাপতি মহিবুর রহমান, অঞ্জন পুরকায়স্থ, নজরুল ইসলাম, বাবুল মিয়া, ছইফু উদ্দিন, প্রভাষক মোশারফ তালুকদার, শিক্ষক বিজয় কৃষ্ণ দাশ প্রমূখ। এ সময় ১৫ জন কৃতি শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টের ৩৪ জনের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com