শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ১৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালের ডায়াগনস্টিক শাখা মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনিসুজ্জামান জানান, এটি বদরুন্নেছা (প্রাঃ) হাসপাতালের একটি শাখা। এখানে অত্যাধুনিক প্রযুক্তির অটোমেটিক যন্ত্রপাতির সাহায্যে সব ধরণের রোগ নির্ণয় করা যাবে। সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালের বিশেষত্ব হলো এখানে রয়েছে, রেডিওলজি প্রযুক্তির বিস্ময় সম্পূর্ণ অটোমেটিক এক্স-রে মেশিনসহ অন্যান্য সুবিধা। এছাড়াও বাংলাদেশে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন এখানে রোগী দেখবেন।
উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেম্বার নেতা হাজী এনামূল হক, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডাঃ সমর কুমার ঘোষ, সাবেক সিভিল সার্জন এটিএম আব্দুর রকিব চৌধুরী, পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান খান, পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক দেওয়ান মিয়া, মফিজুল আলম বাচ্চু, সিদ্ধার্থ শংকর রায় পিনাক, অতিন কুমার চৌধুরী পাপন, সাবেক কাউন্সিলর মমরাজ মিয়া, এডঃ নজরুল ইসলাম, এডঃ হাসবী সাঈদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com