শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অস্বাস্থ্যকর পরিবশে মিষ্টিসহ খাবার তৈরীর অপরাধে আদি গোপালসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রি ও পরিবেশনসহ বিভিন্ন কারণে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, অভিযানে দই এর বক্সের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শহরের আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, আল নোহা রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় শতম স্ন্যাকসকে ১ হাজার টাকা এবং পোড়া তেলে খাবার তৈরির অপরাধে আড্ডা ফাস্টফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য দেওয়ান মিয়া ও এসআই রুহুল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com