শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আউড়া গ্রামের ৭ বছরের বিরোধ নিষ্পত্তি এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামের দীর্ঘ ৭ বছরের বিরোধ নিষ্পত্তি হওয়ায় সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী। গতকাল সোমবার সন্ধ্যায় গোবিন্দপুরের আমেরিকা প্রবাসী শাহীন আহমেদের নেতৃত্বে তারা সংসদ সদস্যের বাসভবনে এসে এই শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবেন বলে ওয়াদাবদ্ধ হন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী হাজী সফর আলী, মফিজুর রহমান বাচ্চু, মোঃ শিবলু মিয়া, মোঃ টেনু মিয়া, মোঃ তিতন মিয়া, মোঃ আব্দুল মতিন, মোঃ কদ্দুছ মিয়া, উত্তম রায়, তাজুল ইসলাম, নুরুল হকসহ আউড়া গ্রামসহ বিভিন্ন এলাকার মুরুব্বীয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৭ বছর ধরে আউড়া গ্রামের দু’টি গ্র“পের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষে একজন নিহত হলে দীর্ঘদিন ধরে উভয়পক্ষে মামলা-পাল্টা মামলাও চলে আসাছিল।
সম্প্রতি এলাকার এই বিরোধটি নিরসনের উদ্যোগ নিতে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির প্রবাসী শাহীন আহমেদকে নির্দেশ দেন। তারই মধ্যস্থতায় এ সময় উভয় গ্র“পের লোকজন সংসদ সদস্যের বাস ভবনে এসে সংক্ষিপ্ত সালিশে বসলে এই বিরোধ নিষ্পত্তি হয়। পরে দু’পরে লোকজন এমপি আবু জাহিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সকলে মিলে মিষ্টিমুখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com