শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গের কাটাখালি গ্রামে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাটাখালি গ্রামে প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে প্রেমিক যুগলের দাবি তারা এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের যুবতী (২০) এর সাথে রং নাম্বারে পরিচয় হয় কাটাখালি গ্রামের নিমরাজ মিয়ার পুত্র জুয়েলের (২৫)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে। এরপর যুবতী জানতে পারে জুয়েল বিবাহিত। এ নিয়ে দুইজনের মাঝে মনোমালিন্য চলছিল। শনিবার রাতে যুবতী দেখা করতে জুয়েলের বাড়ি যায়। রাতে জুয়েলের ১ম স্ত্রী তার স্বামী ও যুবতীকে আটক করে লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই রুহুল আমিনসহ একদল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com