রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের উমেদনগর এলাকায় এ সংঘর্ষ হয়। এলাকাবাসী জানান, হবিগঞ্জ-বানিয়াচং সড়কে অটোরিকশা চলাচলের স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি পক্ষ বানিয়াচংয়ের অটোরিকশা শ্রমিক এবং অপর পক্ষ সদর উপজেলার অটোরিকশা শ্রমিক। ইতিপূর্বে দুইপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গত সোমবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে যার যার অবস্থানে শান্তিপূর্ণ অবস্থান করতে বলা হয়। পূর্বে এটি যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে বলে তাদের জানানো হয়। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com