শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

খোয়াই নদী খনন চাই সারা বছর পানি চাই

  • আপডেট টাইম বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নদী দিবসপালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ শাখা এবং খোয়াই রিভার ওয়াটারকিপারসহ ৭টি সংগঠনের সহযোগিতায় চৌধুরী বাজারের কাছে খোয়াই নদীতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচিতে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হন। নদীর গল্প শোনা, সাঁতার কাটা, প্রচারপত্র বিলি, নদী বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নদী নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে পুরষ্কার জিতে নেন কর্মসূচীতে অংশগ্রহণকারীরা। সবশেষে নদীকে ভালবেসে নদীতে নেমে দিবসটি উদযাপন করে নদীকর্মীরা।
শুরুতে ‘বন্ধ করি নদী দূষণ, সুস্থ রাখি জনজীবন’ এই স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন নিয়ে নদীর হাটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেন নদীকর্মীরা। বাঁচতে চাইলে মহাশয়-রক্ষা করো জলাশয়’ মরলে নদী সবুজ শেষ-বাংলা হবে মরুর দেশ, খোয়াই নদী খনন চাই-সারা বছর পানি চাই, নদী আমার মা-ময়লা ফেলব না, খোয়াই নদী মুক্ত করো-পরিবেশ রক্ষা করো, বাঁচতে চাও যদি-রক্ষা করো নদী এরকম দাবী সম্বলিত ব্যানার ফেস্টুনে শোভা পায় নদীকর্মীদের হাতে। এসময় বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল মুল বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, রোটারিয়ান তবারক আলী লস্কর, চৌধুরী জান্নাত রাখি, শাকের আমিন, মনসুর আহমেদ, আশিষ কুমার সানি, নাহিদা খান সুরমি, মুক্তাদির হোসেন, ওসমান গণি রুমি, আবিদুর রহমান রাকিব, সাইফুল ইসলাম, সি.এম রায়হান উজ্জ্বল, আফসানা জাহান, প্রিয়াঙ্কা চক্রবর্তী, তাসকিয়া তাবাসসুম বৃষ্টি, ফাহমিদা জাহান মিথিলা, সয়দা তাসলিম মুনতাহা, তানজি চৌধুরী, রিমা আক্তার, সোনিয়া আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com