শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আদালতের কাঠগড়ায় ৩ ঘন্টা আটকের পর ক্ষমা চেয়ে মুক্তি পেলেন বন কর্মকর্তা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতের আদেশ অমান্য করায় বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট কর্মকর্তা আদালতের কাঠগড়ায় ৩ ঘন্টা আটক থাকার পর নিঃশর্ত ক্ষমা চেয়ে মুক্তি লাভ করেন। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
কোর্ট সূত্র ও গাড়ির মালিক বাহুবল উপজেলার রোমান মিয়ার স্ত্রী শেফালী আক্তার জানান, গত ১১ ফেব্র“য়ারি শেফালির একটি পিকআপ ভ্যান পুটিজুরী বনবিট কর্মকর্তা আটক করেন। পরে শেফালী আক্তার কোর্টে এসে তার নিয়োজিত আইনজীবি এডঃ নজরুল ইসলামের মাধ্যমে গাড়িটি জিম্মায় নেয়ার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জব্দকৃত গাড়িটি আবেদনকারীর জিম্মায় দেয়ার জন্য আদেশ দেন। কিন্তু ওই কর্মকর্তা আদালতের আদেশ উপেক্ষা করে জিম্মায় গাড়িটি না দিয়ে তালবাহানা করেন। বাদিনী অভিযোগ করেন তার কাছে ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। কিন্তু তিনি কর্মকর্তার ঘুষের দাবী পুরণ না করে আদালতে আরেকটি আবেদন করেন। আদালত গাড়িসহ ওই কর্মকর্তাকে আদালতে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেন। গত সোমবার দুপুরে ওই কর্মকর্তা গাড়ি ছাড়া আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শান। সন্তোষজনক জবাব না পাওয়ায় বিজ্ঞ বিচারক তাকে আদালতের কাঠগড়ায় আটক করেন। পরে নিঃশর্ত ক্ষমা চাইলে ৩ ঘন্টা পর তাকে মুক্তি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com