শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে ৩ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমোহনী গ্রামে অভাব অনটনে সালমা আক্তার (৩০) নামের ৩ সন্তানের এক জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। গত বৃহস্পতিবার বিকেলে সালমা বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সালমার পরিবার সূত্র জানায়, অভাব অনটনের কারণে সালমার স্বামী আশুগঞ্জের ইট ভাটায় শ্রমিকের কাজ করে। গত বৃহস্পতিবার হরষপুর বাজার থেকে কীটনাশক কিনে বাড়ি নিয়ে যায়। পরে সে আত্মহত্যার চেষ্টা চালায়।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com