শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গণতন্ত্রের বিজয় দিবসের সভায় এমপি আবু জাহির ॥ ৫ জানুয়ারীর নির্বাচনে নিশ্চিত হয়েছে জনগণের ভোটাধিকার

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়েছে। খালেদা জিয়াকে গদি থেকে নামিয়েছে। ইয়াজউদ্দিনও আওয়ামী লীগের আন্দোলনে ঠিকতে পারে নাই। আওয়ামী লীগ সফল হয়েছিল, কারণ আমাদের সাথে জনগণ ছিল। বিএনপি মনে করেছিল তারাও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। কিন্তু তাদের সাথে জনগণ ছিল না। এমনকি তাদের অনেক নেতাও বিএনপির সাথে ছিল না। ফলে ৫ জানুয়ারীর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে নিশ্চিত হয়েছে জনগণের ভোটাধিকার। বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলেছিল। কিন্তু ৬ হাজারের উপরে নির্বাচন হয়েছে এ সরকারের আমলে। কোথাও কোনো কারচুপি হয় নাই। আওয়ামী লীগ যদি বিএনপির মতো ভোট ডাকাতি করতো তাহলে রংপুরে আওয়ামী লীগ পরাজিত হতো না। হবিগঞ্জ-১ আসনে উপ নির্বাচন ডাঃ মুশফিক পরাজিত হতেন না। হবিগঞ্জ পৌরসভায় জিকে গউছ মেয়র না হয়ে শরীফ উল্লাহ মেয়র হতেন। বিএনপি নিজেরো ভোট ডাকাতি করে বলে কাউকে বিশ্বাস করে না। ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে গতকাল রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, মুকুল আচার্যী, সম্পাদকমন্ডলীর সদস্য এডভোকেট আফিল উদ্দিন, অনুপ কুমার দেব মনা, আবুল কালাম আজাদ, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সদস্য দেওয়ান মিলাদ গাজী, সৈয়দ কামরুল হাসান, এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, এডভোকেট আফজাল আলী দুদু, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, এডভোকেট আব্দুল মুনাতিকন চৌধুরী খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ ও আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com