রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলের মুগকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মুগকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়া গতকাল রোববার বিকাল ৪টার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, এজমা, ক্যান্সারসহ বিভিন্ন জঠিল রোগে ভোগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। মরহুম মোঃ তারা মিয়া ৭১ এর স্বাধীনতা সংগ্রামে ৫নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
আজ সোমবার সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গনে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়ার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। এর পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাহুবল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ডাঃ আবুল হোসেন (সাবেক ইউপি চেয়ারম্যান) ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com