শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পইলে স্ত্রীকে আনতে গিয়ে স্বামীকে পুলিশে সোপর্দ করেছে জনতা

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শামীম মিয়া (২৫) নামের মাদকসেবী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শামীম ওই গ্রামের মৃত জাহিদ আলীর পুত্র। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৩ বছর আগে একই গ্রামের কদ্দুছ মিয়ার কন্যা সাহেদা বেগমকে বিয়ে করে শামীম। বিয়ের পর থেকেই তাদের মাঝে মনোমালিন্য চলে আসছে। এক পর্যায়ে শামীম মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য সাহেদাকে সে প্রায়ই মারপিট করতো। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাহেদা পিত্রালয়ে চলে যায়। গতকাল ওই সময় শামীম শ্বশুর বাড়ি থেকে সাহেদাকে আনতে গেলে শ্বশুর কদ্দুছসহ অন্যান্যরা তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে এসআই রকিব ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com