শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভায় সিদ্ধান্ত ॥ কেউ দাঙ্গা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবসায়ীদের উদ্যোগে মামলা করা হবে

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ সাম্প্রতিককালে বিভিন্ন রাজনৈতিক দলের গ্র“পিংকে কেন্দ্র করে বানিয়াচং বড়বাজারে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ও আতংকিত হয়ে পড়েছেন। এ বিষয়ে পরবর্তী করনীয় ঠিক করতে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দিনগুলোতে কোন রাজনৈতিক দল কিংবা গুষ্টির লোকজন বাজারে অস্ত্র মহড়া কিংবা দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হলে সেই সকল দলের বা গুষ্টির লোকজনের বিরুদ্ধে ব্যবসায়ীদের পক্ষ থেকে সকল খরচ বহন করে মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া বাজারের আশ-পাশের মহল্লার সর্দারনগণ ও প্রধান প্রধান দলের নেতাদের সাথে মতবিনিময় করারও সিদ্ধান্ত গ্রহন হয়। গতকাল শুক্রবার রাত ৮টায় স্থানীয় বড়বাজার মধ্যখানে বাজার সমিতির সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম সেলিমের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তগুলো গ্রহন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বড়বাজার ব্যকস এর সাবেক সভাপতি আলহাজ¦ হারুন মিয়া, সাবেক চেয়রম্যান মিজানুর রহমান খান, আবুল হোসেন, ছঈদ আলী মিয়া, ব্যকস সহ-সভাপতি নুরুল আমিন, সেক্রেটারী মোঃ আঙ্গুর মিয়া, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, সামছুর রহমান সামু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ হাফিজ উদ্দিন, ব্যবসায়ী মাওঃ আনোয়ারুল হক, ব্যকস সদস্য মাসুক মিয়া, আলমগীর, উপদেষ্ঠা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী আল-আমিন খান, সদস্য মহিবুর রহমান, আলম উদ্দিন, আলহাজ¦ আমীর হোসেন, মোঃ খালেদ মিয়া, আহসান কবির সনু, আব্দুল জব্বার, মোঃ মহি উদ্দিন, মোশাররফ হোসেন খেলু, আসাদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com