রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আদর্শ রিচি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৭৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর বিকেলে রিচি ইউপি প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাদেকুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নুরুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মো: ফরিদ মিয়া, অলিউর রহমান, সাহেব আলী, হাজি হাবিবুর রহমান ও আব্দুল লতিফ, মো: বাচ্চু মিয়া, মোহসিন শিকদার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো: সামছু মিয়াকে সভাপতি, মো: সফিকুর রহমানকে সহ-সভাপতি, মো: ছাদেকুজ্জামানকে সাধারণ, মো: মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: আব্দুল আলীকে সাংগঠনিক সম্পাদক করে রিচি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ইউনিয়ন বিএনপি কমিটির মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com