শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজ থেকে ৪ দিনের শিশু চলচ্চিত্র উৎসব শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে ৪দিন ব্যাপি শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। দেশের ৬৪টি জেলায় একযোগে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব ২০১৭ আয়োজনের অংশ হিসেবে হবিগঞ্জেও এই উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমী। আজ প্রথম দিনে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাঁশের খেলনা, সমান্তরাল যাত্রা, দৃষ্টি হারা গল্প, এ লেটার গড, মন ফড়িং, স্বপ্নপাখি ও রাজপুত্তুর প্রদর্শন করা হবে। ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় চলচ্চিত্র দ্যা রেজাল্ট, চামেলী, বৈষম্য এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টায় বাড়ি ফেরা আয়না, পোস্টমাস্টার, চলো যাই, আনকালার্ড মাইন্ড, মাধো, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টায় কিশোরীর হাত, অ্যালান কুর্দি ফ্রম হ্যাভেন, গোলযোগ ও দুরত্ব, ৩০ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা টু দ্যা চিলড্রেন অব প্যালেসটাইন, বাক্সবন্দি, কাগজের নৌকা, লং ওয়ে টু গো, জাদুর সাঁকো, ডাকঘর, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা আহুতি, ছোট বন্ধু, ব্রাদার্স, আমি স্বপ্ন বলছি, আমার অভিধান, পয়েন্ট অব ভিউ, মাটির ময়না এবং ৩১ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ লিটল রেড কার, তোমার জন্য, অদৃশ্যালোকে, কালার অব লাভ, রঙ্গিনঘুড়ি, বিশ্বম্ভর বাবুর দায় ও শরৎ ’৭১ প্রদর্শিত হবে। এ ব্যাপারে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত জানান, আয়োজিত প্রদর্শনীসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে। তিনি শিশু-কিশোরসহ সকলকে সপরিবারে এ উৎসব উপভোগ করার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com