রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ ] আঘাতের যন্ত্রনা শরীরে নিয়ে উন্নয়ন কাজ করে যাচ্ছি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এএমএস কিবরিয়ার রক্তে ভিজিয়েছিল হবিগঞ্জকে। সেদিনের আঘাতের যন্ত্রনা শরীরে নিয়ে আজো পর্যন্ত করে যাচ্ছি উন্নয়ন কাজ। এ উন্নয়নের ধারাকে ব্যাহত করেতে ষড়ন্ত্রকারীরা এখনো সক্রিয়। তাদের থেকে হবিগঞ্জবাসীকে সতর্ক থাকতে হবে।
সোমবার ৪০ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপের সমালোচনা করে এমপি আবু জাহির বলেন, বিএনপির জন্ম হয়েছে খুনীর হাত দিয়ে। তাই তারা দেশে মানুষ হত্যা এবং জ্বালাও-পোড়াও রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগের জন্ম হয়েছে আলেমের হাতে। যে কারণে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে ধারণ করে অসাম্প্রদায়িক রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ পেয়েছেন। ফলে দেশের জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে বারবার তাদের মূল্যবান ভোট দেয়।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমরান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, এমএ মতিন মাস্টার, জেলা পরিষদ সদস্য মুর্শেদ কামাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুন, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, উপজেলা যুবলীগ সহ সভাপতি সুমন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com