রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লন্ডনে বিজয় দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনের বিভিন্ন স্থানে ৪৬তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। স্থানীয় সময় রাত ১২.১ মিনিটে স্ব স্ব এলাকায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সেদেশে বসবাসরত বাংলাদেশীরা। ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহাম, ম্যানচেষ্টার, লুটন, লাফবরা, কার্ডিফ, ইত্যাদি শহরে বাঙালীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করেন। লন্ডনের আলতাফ আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাজ্য হবিগঞ্জ আওয়ামী পরিবার, চুনারুঘাট এসোসিয়েশন ইউকে, ইয়ুথ এসোসিয়েশন ইউকে,  হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, ফ্রেন্ডস এলায়েন্স ৯২ব্যাচ, প্রাণের একাত্তর ইত্যাদি সংগঠনগুলো পুস্পস্তবক অর্পন করেন। অংশগ্রহণ করে, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ব্যারিস্টার মাহমুদুল হকের নেতৃত্বে অংশগ্রহন করেন সাংগঠনিক সম্পাদক এ রহমান অলি, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল আলম চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক জালাল আহমেদ, কার্যকরী সদস্য ইকবাল ফজলু,  সৈয়দ মোস্তাক আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, কাজী তাজউদ্দিন আকমল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com