সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

বাহুবলে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ২ জন আটক

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পৃথক স্থান থেকে ইয়াবা ও চোলাই মদ সহ ২ জন আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১০ পিছ ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় কামাইছড়া ফাড়ির ইনচার্জ এসআই মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কামাইছড়া-দাড়াগাঁও রাস্তা থেকে চোলাই মদ পাচার কালে আমতলী চা বাগানের নিরঞ্জন চাষার পুত্র পিন্টু চাষা (২৫) কে চোলাই মদসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিন সন্ধ্যা ৭টায় পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ইয়াসিন রাসেল ও এসআই ফকরুজ্জামানের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মন্ডলকাপন গ্রাম থেকে ওই গ্রামের আব্দুল হেকিমের পুত্র আব্দুল হাই (২৩) কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এ সময় তার নিকট ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, বাহুবলে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পৃথক দুটি অভিযানের মাধ্যমে উল্লেখিত আসামীদের মাদকদ্রব্যসহ আটক করা হয় এবং আজ তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com