শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

এমপি কেয়া চৌধুরীর উপর হামলা ॥ হাইকোর্টে আবারো তারা মিয়া ও সাহেদের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চোধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ২ জন আসামী তারা মিয়া ও অলিউর রহমান সাহেদের আগাম জামিন নামঞ্জুর করেছেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এনায়েত উল্লাহ রহিম। গতকাল রবিবার বিকেল সোয়া ৪ ঘটিকায় এনেক্স ১৭নং কোর্টে এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারী তারা মিয়া ও সাহেদের আগাম জামিনের জন্য প্রার্থনা করেন যুদ্ধাপরাধী ট্রাইবুনালের প্রসিকিটর ব্যারিস্টার সুমন। ব্যরিস্টার সুমনের সাথে ছিলেন খোরশেদ আলম খান। এ সময় ডেপুটি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমদ মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে, গত ২৭ নভেম্বর মাহামান্য হাইকোর্টের ৭নং কোর্টে বিচারপতি মিফতাহ উদ্দীন উক্ত আসামীদ্বয়ের আগাম জামিন নামঞ্জুর করেন।
এ প্রসঙ্গে ডেপুটি এ্যাটর্নী জেনারেল ফরহাদ আহমদ বলেন,  আসামী পক্ষ গত ২৭ নভেম্বর উচ্চতর বেঞ্চে তাদের জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি গোপন করে, যা আমি মহামান্য আদালতকে জানাই। এতে মহামান্য বিচারপতি এনায়েত উল্লাহ রহিম আসামী পক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন যে, এইসব আসামীদের হাজতে নেওয়া দরকার।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার বেদে পল্লীতে সরকারি অনুদানের চেক হস্তান্তর করতে সেখানে যান সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। ঐ অনুষ্ঠান চলাকালে তাঁর উপর হামলা চালায় তারা মিয়া, সাহেদ ও তার লোকজন। এতে কেয়া চৌধুরীসহ অনেকেই আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com