শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলনের কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক অগ্রসর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।
সাংবাদিক কামরুল হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন জাতীয় সম্মেলন কমিটির সদস্য বকসি ইকবাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, হবিগঞ্জ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা রাসেদুল হাসান চৌধুরী কাজল, সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক দেবব্রত দেব দিপন।
বক্তব্য রাখেন কবি অপু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী আজহারুল ইসলাম মুরাদ, প্রভাষক সারোয়ার পরাগ, মাধবপুর হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব দেব রায় রাজু, সাংবাদিক কাজল সরকার ও সামছুল হক উজ্বল প্রমুখ।
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে সভাপতি, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদকে সাধারণ সম্পাদক ও কামরুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১ বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আলী মুমিন, রাসেদুল হাসান চৌধুরী কাজল, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। যুগ্ম সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, অর্থ সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, দপ্তর সম্পাদক ইয়াসিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাবেল খান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক রাজিব দেব রায়, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকে এম এ মজিদ, মহিল বিষয়ক সম্পাদক নাসরিন হক। এছাড়াও ১৫ জনকে সদস্য করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com