শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে ক্লিনিক উদ্বোধনকালে ডাঃ মুশফিক চৌধুরী ॥ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর অঙ্গীকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বড় সফলতা কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক তৃণমূল মানুষকে শুধু স্বাস্থ্যসেবাই দিচ্ছে না, স্বাস্থ্যসেবা সম্পর্কিত যে সচেতনতা সৃষ্টি করেছে সেটা সার্বিক স্বাস্থ্য সূচকে ইতিবাচক ফল নিয়ে এসেছে। স্বাস্থ্যসেবা ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবৈদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার রাতে দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গালিমপুর গ্রামে জেলা পরিষদের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন আহমেদ, উপজেলা অগ্রযাত্রা সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ বাহুবল আসনে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হওয়ার আহবান জানান। এছাড়া দুপুরে বাউসা ইউনিয়নের বদরদি (নোয়াপাড়া) গ্রামে একটি নতুন মসজিদের উদ্বোধন করেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com