শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবল উপ-নির্বাচনের বিজয়ী তারা মিয়ার নাম গ্যাজেটভূক্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী তারা মিয়ার নাম গ্যাজেটে প্রকাশ করা হয়েছে। ফলে তিনি এখন সরকারিভাবে নির্বাচিত জনপ্রতিনিধি।
১৪ নভেম্বর বাংলাদেশে গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় এই সরকারি ফলাফল প্রকাশ করা হয় এবং অনলাইনে প্রচার করা হয়। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তারা মিয়া বিএনপি প্রার্থী চান মিয়াকে ভোটযুদ্ধে পরাজিত করেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, গ্যাজেট প্রকাশের কথা তিনি জেনেছেন। তবে এখনও অফিসে এসে গ্যাজেটের কপি পৌঁছেনি। গ্যাজেট আসার পরই শপথের আয়োজন করা হবে। জেলা প্রশাসক মনীষ চাকমা তারা মিয়াকে শপথ করাবেন।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম জানান, নির্বাচনের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু শপথের জন্য সরকারি ফলাফল গ্যাজেটে প্রকাশ হতে হয়। এখন যেহেতু সরকারি ফলাফল গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে, এর কপি আসামাত্রই শপথের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী শিহাব আহমেদ সাকিব আমেররিকা চলে যাওয়ায় পদটি শূন্য হলে সেখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরো জেলাবাসী সেই নির্বাচনের দিকে তাকিয়ে ছিলেন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের নেতাকর্মীরাই নিজেদের অবস্থান জানান দিতে নির্বাচনে জয়লাভের জন্য ঝাঁপিয়ে পড়েন। তবে শেষ হাসি হাসেন নৌকা প্রতিকের প্রার্থী তারা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com