মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে নবান্নের আনন্দ ঘরে ঘরে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ১০২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হেমন্তের আকর্ষণ কৃষকের চোখে স্বপ্নে বিভোর সোনারঙের সোনালি ধান। আর কৃষকের সোনালি ধান কাটার আনন্দের দিনক্ষণ। চারদিকে নবান্নের সাজ সাজ রব।
নবীগঞ্জে আমনের বাম্পার ফলনের আশায় কৃষকের ঘরে এখন সুখের হাওয়া বইছে। তারা আশা করছেন কোন প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই তারা যেন ধান সময় মতো ঘরে তুলতে পারেন। এ বছর উপজেলার সর্বত্র রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে, রোগ বালাই ও পোকা-মাকড় দমন করায় ভালো ফলন হয়েছে বলে দাবী কৃষকদের। প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মন পর্যন্ত ধান উৎপাদন আশা করছেন তারা। বর্তমানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর মাঠে মাঠে সবুজ আর সোনালী ছোপ, বিকালে হালকা বাতাস, সকালে শিশির ভেজায় দূলছে রোপা আমন ধান। সেই সাথে দূলছে কৃষকের মন। খুশির আনন্দে ঢেউ আছড়ে পড়ছে মাঠে গ্রামে। কৃষকদের চোখের কোণে খুশির ঝিলিক। দেখছে সোনালী স্বপ্ন। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন জানান, উপজেলায় এ বছর ১০ হাজার ২ শত ৪০ হেক্টর জমিতে রোপা আমন ধান উৎপাদনের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছিলো। লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভাল হওয়ায় এবার ১১ হাজার ৩ শত ৫০ হেক্টর ল্যমাত্রা অর্জিত হয়েছে। এবার আশার চেয়ে ফলন অনেক ভাল হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com