শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দোকান থেকে জব্দ করা চা-পাতা জনতার চাপে ফেরত দিল বিজিবি

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারে দোকান থেকে জব্দ করা চা-পাতা জনতার চাপের মুখে ফেরত দিতে বাধ্য হয়েছে বিজিবি। দীর্ঘ ১০ ঘণ্টা পর্যন্ত চা-পাতা জব্দ করার ঘটনা নিয়ে বিজিবি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে চা-পাতা ফেরত দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একদল বিজিবি সদস্য সাতগাও বাজারে অভিযানে আসে। বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অফিসার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে জরুরী অপারেশনের জন্য একজন ম্যাজিস্ট্রেট’র প্রয়োজনীয়তা প্রকাশ করেন। এরপর বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশেকুর রহমানকে সাতগাঁওবাজারে নিয়ে আসা হয়। সহকারী কমিশানর (ভূমি) সাতগাঁও বাজারে পৌছুলে বিজিবি সদস্যরা বাজারের লিটন স্টোর, শিমুল স্টোর ও বিসমিল্লাহ স্টোরের গোদামে অভিযান চালিয়ে এসব গুদাম থেকে ৩৪৮ বস্তা চা-পাতা জব্দ করে। এ সময় দোকান মালিকরা নিলামে এপরিমাণ চা-পাতা কেনার কাগজপত্র দেখাতে চাইলেও বিজিবি তা দেখতে চায়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশেকুর রহমান ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। এই অবস্থায় বাজারের ব্যবসায়ীরা একাট্টা হয়ে বিজিবি’র গাড়ি ঘেরাও করে আটকে রেখে এমপি, ইউএনও, পুলিশ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দকে খবর দেয়। খবর পেয়ে রাত ৯ টায় ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয় বিজিবি। তারা চেয়ারম্যান, পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের কোন কথা শুনতে রাজি হয়নি। পরে জব্দ করা ৩৪৮ বস্তা চা-পাতা ফেরত দেয় বিজিবি। রাত ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করে দীর্ঘ ১০ ঘণ্টা পরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com