রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

কাঠাখালি গ্রামে দু’গ্র“পের সংঘর্ষে আহত ৫০ জন

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০১৪
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাঠাখালি গ্রামে জমির ধান খাওয়ানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজক অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার ৩ টার দিকে ঘটে।
জানা যায়, পূর্ব কাঠাখালি গ্রামের জলফু মিয়ার জমিতে একই গ্রামের সফিক মিয়ার গরু ধান খেয়ে ফেলে। এরই জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে উল্লেখিতরা আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ফের উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য্য ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহতরা হলেন বাচ্চু মিয়া (৩৫), ইউনুস আলী (৪৫), শাহীন মিয়া (২৫), হারুন মিয়া (৩০), জিতু মিয়া (৪৮), আহমদ আলী (১৮), মালিক মিয়া (৪৫), জসিম উদ্দিন (১৮), নাসির উদ্দিন (৪৫), খলিল মিয়া (২২), গাজিউর রহমান (৩৫), আলামিন (১৮) আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com