শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে র‌্যাবের অভিযান ॥ ২ হাজার ১’শ পিস ইয়াবা উদ্ধার হাসপাতাল কর্মচারীসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৭০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সদরের একটি ডায়গনষ্টিক সেন্টার থেকে ২ হাজার ১০১ পিস ইয়াবা সহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মাধবপুরের আলীনগর গ্রামের রফিকুল আলম, আজিজ মিয়া ও রাসেল মিয়া। র‌্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে মাধবপুর উপজেলা সদরের দি কেয়ার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ওই হাসপাতালের একটি কক্ষ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়। আটককৃতদের একজন ওই হাসপাতালের কর্মচারী বলে র‌্যাব সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com