রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

খোয়াই নদীর পানি বৃদ্ধি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রোববার বিকেলে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত শুক্র ও শনিবার দুইদিনের টানা বর্ষণে খোয়াই নদীতে বন্যা সৃষ্টি হয়। গতকাল রোববার দুপুর সাড়ে ৩টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৯টায় বাল্লাতে ২২০ ও হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খোয়াই নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার দিনগত রাত ১২টার পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com