রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে অবহেলা ও ভূল চিকিৎসায় গর্ভবতী মহিলার মৃত্যুর অভিযোগ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ভূল চিকিৎসায় ৮ মাসের গর্ভবর্তী মার্জিয়া আক্তার (১৯)’র মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। নিহত মার্জিয়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের আল-আমিন স্ত্রী। রবিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন। ঘটনা তদন্তে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশরালয়কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত মার্জিয়া’র স্বামী আল আমিন জানান, রবিবার সকাল ৮টার দিকে তার ৮ মাসের গর্ভবর্তী  স্ত্রীর পেটে ব্যথা উঠলে দ্রুতগতিতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত হাসাপাতালের জরুরী বিভাগে আসেন। উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় চন্দ্র পাল ব্যবস্থাপত্র লিখে দিয়ে তাকে ভর্তি দেয়। ওই ব্যবস্থা পত্র অনুযায়ী ঔষধ কিনে উপরে নিয়ে যায়। সেখানে ব্রাদার নাহিদ ইনজেশন পুশ করার প্রায় সঙ্গে সঙ্গে মার্জিয়া আক্তার মৃত্যু বরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে রোগির স্বজনরা হাসপাতলে ভীড় করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের অনকল ডাক্তার বিশাকা মাসুদ জানান, যে ঔষধ প্রয়োগ করা হয়েছে তাতে রোগীর মৃত্যু হতে পারে না। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ এইচ ইশতিয়াক মামুন জানান, কারো অবহেলা বা ভূল চিকিৎসায় যদি রোগী মৃত্যুবরন করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশরালয়কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে।
থানার ওসি তদন্ত কাওসার আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com