বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

আজ চুনারুঘাটে ভোট যুদ্ধ ॥ চেয়ারম্যান পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৯৪ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলা নির্বাচন আজ। জেলার অন্য উপজেলাতে নির্বাচন না থাকায় সবার দৃষ্টি চুনারুঘাটের দিকে। এখানে লড়ছেন সরকার ও ১৯ দলীয় জোটের হেভিওয়েট একক দুই প্রার্থী। প্রচার-অপ-প্রচার শেষ হয়েছে মঙ্গলবার রাত ১২টায়। চুনারুঘাট উপজেলা নির্বাচনকে প্রশাসন খুই গুরুত্ব হিসেবে বিবেচনায় নিয়েছে। ভোটাররা যাতে নির্বেঘেœœ ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারেন সেজন্য নেয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ। মাইনরটি ভোটার অধ্যুষিত এ উপজেলায় মঙ্গলবার সকাল থেকেই বিজিবি’র জোয়ানরা রাস্তায় টহল দেয়া শুরু করে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশ সড়কে টহল দিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন একাধিক ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল থেকে ৮০টি ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহনের সরঞ্জাম পৌছে দেয় প্রশাসন। ভোট গ্রহনে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে প্রশাসনের রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। ৩ ফেব্র“য়ারী চুনারুঘাটে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনার পর ১৩ ফেব্র“য়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রির্টানিং অফিসার। বৈধ ও প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী আবু তাহের (আনারস), বিএনপি’র একক প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান (কাপ-পিরিচ) ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন কাওসার (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মশিউর রহমান চৌধুরী শুয়েব (টিউভওয়েল), লুৎফুর রহমান (চশমা), কাজী আঃ খালেক (তালা), স্বপন সাওতাল (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন (কলস), কাজী সুফিয়া আক্তার (হাঁস) ও মীর সুফিয়া মজুমদার (পদ্মফুল)। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৩ জনই প্রথমবারের মত উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রচার চালাতে গিয়ে সরকার সমর্থিত প্রার্থী আবু তাহের নিজেকে ‘কাজের মানুষ’ ও ১৯ দলীয় জোট প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান নিজেকে ‘পীর’ বলে দাবী করেন। নিজ নিজ অবস্থান থেকে ভোটারের কাছে তুলে ধরেন ভবিষ্যতে কি করবেন তারা সাধারন মানুষের জন্য। মূলত তাদের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটা মনে করছেন সাধারণ মানুষ। এখানে ১৭টি চা বাগান ও মাইনরটি ৫৫ হাজার ভোটারসহ ভোটার রয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫শ ৫৮জন। আজ ওইসব ভোটাররা নির্বাচন করবেন তাদের নেতা-যিনি সবসময় থাকবেন চুনারুঘাটবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে। যার হাত দিয়ে হবে সাধারন মানুষের উন্নয়ন। উপজেলার ১০ টি ইউনিয়নের ৮৪ টি কেন্দ্রে ১ লাখ ৮০ হাজার ৪ শত ৫৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটর ৮৭ হাজার ৭ শত ৬৮ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ৬ শত ৯০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com