রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে জুয়ার আসরে অভিযান ॥ আটক ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সদর উপজেলার যশেরআব্দা গ্রামের আলফু মিয়ার ছেলে কবির আহমেদ (৪২), সদর উপজেলার কশিপুর গ্রামের মৃত আতিক উল্লাহর পুত্র আব্দুল করিম (৩২), বানিয়াচং উপজেলার সাদাপুর গ্রামের ছালামত মিয়া পুত্র মোঃ আয়াত আলী (৩০), সদর উপজেলার চানপুর গ্রামের মৃত মালন মিয়ার পুত্র মোঃ মর্তুজ আলী (৩৮), বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের রফিক আলীর পুত্র কিতাব আলী (৩৫) ও সিলেট ওসমানী নগর থানার কাদিরপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র ছুরুক মিয়া (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে বিভিন্ন এলাকা থেকে জুয়ারিরা এসে যশেরআব্দা গ্রামে একটি বাড়িতে আসর বসায়। খবর পেয়ে  রাত ১টায় ডিবির এসআই ইকবাল বাহার, আব্দুল করিম ও মুসলিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে তাদেরকে আটক করে।
এসময় তাদের কাছ ৩২ শত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com