শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ বানিয়াচংয়ে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের বিশেষ উদ্যোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, এই সরকার এমন এক সরকার। শিশু জন্ম নেয়নি, অথচ সন্তান জন্ম দেয়ার পূর্বেই সরকার মায়েদের ভাতা দিচ্ছে। যারা সরকারকে ভালো বলেনি তারা মূর্খ। তারা সজাগ থেকেও ঘুমে। সরকারের উন্নয়ন অর্জনের পাল্লায় অর্ভূত সাফল্য। তাই দলমত নির্বিশেষে সরকারের উন্নয়ন যঞ্জে সকলকে শরীক করতে হবে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, হাওরঞ্চলের মিটাপানির টনের টন মাছ মৎস্য অবতরণ কেন্দ্রের অভাবে পচে নষ্ট হয়। মৎস্যজীবিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মাছের উৎপাদন বাড়াতে বানিয়াচংয়ের রতœাবাজারের পাশে ‘মৎস্য অবতরণ কেন্দ্র’ স্থাপনের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতিকে ঘৃণা করে কর্মযঞ্জ সম্পাদন প্রতিষ্ঠা করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি করেছেন তারা দুর্নীতি ছেড়ে দেন। নতুবা বিপদে পড়বেন। দুর্নীতিবাজদের কেউ রক্ষা করতে পারবে না। এদিকে প্রাকৃতিক সম্পদ রক্ষনাবেক্ষণের দায়িত্ব চেয়ারম্যানদের। এ ব্যাপারে তাদেরকে সোচ্ছার থাকবে হবে।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান, ওসি মোজাম্মেল হক, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, জেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, শেখ সামছুল হক, আবদুল কদ্দুছ শামীম, আনোয়ার হুসেন, এরশাদ আলী, লুৎফুর রহমান, মধু মিয়া, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com