শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে নোয়াগাও পঞ্চায়েত কমিটি সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এর সমর্থনে সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাওয়ে গ্রাম পঞ্চায়েত কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার রাতে পঞ্চায়েত কমিটির সভাপতি মর্ত্তুজ আলী মদন মিয়ার বাড়ির প্রাঙ্গনে মর্ত্তুজ আলী মদন মিয়ার সভাপতিত্বে ও মো. মতিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের পিতা রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রইছ মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর টিটু, চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, নোয়াগাও গ্রামের মোবারক আলী, আব্দুর রাজ্জাক, অলিউর রহমান মেম্বার, সাবাজ মিয়া, শুকুর মিয়া, শাহ আলম সিদ্দিকী, জিন্নত আলী, খেলু মিয়া, মংলা মিয়া, আবুল ফজল মামুন, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, পরহাস মিয়া, হাফেজ জাহিরুল ইসলাম, অ্যাড. কুতুব উদ্দিন আহমেদ জুয়েল, মজনু মিয়া, তোতা মিয়া, দিলু মিয়া, ফরিদ মিয়া প্রমুখ।
নোয়াগাও এলাকাবাসী মোতাচ্ছিরুল ইসলামকে সমর্থন করে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে পৌর এলাকার আনোয়ারপুর এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোতাচ্ছিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com