রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ১৪৪ ধারা ভেঙ্গে সংঘর্ষ ॥ ২৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দ্পুুর ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের ইউসুব মিয়া (৩২), উমর ফারুক (১৬), ইব্রাহিম (৪৮), নুরুল আমিন (৫৫), পারভেজ (২৭), রফিকুল (৩০), শিবলু (২৮) ও সিরাজ মিয়া (৫৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, ওই গ্রামের নুরুল হক মেম্বারের সাথে নাসির উদ্দিনের বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। নাসির উদ্দিন আদালতে ১৪৪ ধারার মামলা করে। আদালত মামলাটি চুনারুঘাট থানায় প্রেরণ করলে সম্প্রতি ওই জায়গার উপর নিষেধজ্ঞা প্রদান করে পুলিশ। কিন্তু গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com