শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল ২০১৪ গতকাল সোমবার অনুষ্টিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের ৯১ জন ছাত্র-ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। প্রতিনিধি নির্বাচনে ১১ জন অংশগ্রহন করে ৭ জন নির্বাচিত হন। নির্বাচিত প্রতিনিধিরা হলেন অনামিকা সরকার, ফারজানা বেগম, আমিনুর রহমান রেদুওয়ান, লোকমান হোসেন, রুহুল আমিন তারেক, তোফাজ্জল হোসেন, এমদাদুল হক সোহান। প্রধান শিক্ষক অশেষ কুমার দাশের তত্ত্বাবধানে ও সহকারী শিক্ষক সঞ্জয় চন্দ্র দাশের পরিচালনায় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ৫ম শ্রেনীর ছাত্রী তামানাœ বেগম, প্রিসাইডিং অফিসার ছিলেন ছাত্র জীবন সরকার, রাজু সরকার, পোলিং অফিসার শুকা সরকার, নিসেম্মা বেগম। এ সময় ইউপি চেয়ারম্যার মোঃ ছাইম উদ্দিন, ইউপি সদস্য শশাংক শেখর দাশ, হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মছদ্দর আলী, অবসর প্রাপ্ত শিক্ষক গুনমনি রায়, শিক্ষক রুপালী রানী হোম চৌধুরী, শিক্ষক ডলি আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অবিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com