শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে শাহ্পুর ছালেহাবাদ মাদরাসার বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে মাধবপুর উপজেলার শাহ্পুর নতুন বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ছালেহাবাদ দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদরাসার সহকারী মৌলভী মাওঃ শফিউল আলমের পরিচালানায় ও মাদরাসা সুপার মাওঃ আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল ওয়াহেদ চৌধুরী, মাওঃ সুলায়মান মিয়া, মাওঃ আলা উদ্দিন, মাওঃ ওসমান গণি, মোঃ আব্দুল হাসিম, সাহেদুল আলম, ইউনূস মিয়া ও ফজলু মিয়া প্রমূখ। এছাড়া মাদরাসার সকল শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মায়ানমারে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা পৃথীবির ইতিহাসে আর নেই। তাদের এই বিপদে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আসা শরনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। সমাবেশে রোহিঙ্গাদের বাঁচাতে প্রয়োজনে বাংলাদেশের মুসল্লিরা রক্ত দেবে বলে প্রতিজ্ঞা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com