শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

গ্যাস লাইন নির্মাণ কাজ উদ্বোধনকালে এমপি আবু জাহির- হবিগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন হচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ পৌরসভায় গ্যাসের সংকট নিরসনের জন্য বার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল নসরতপুর হতে হবিগঞ্জ পৌরসভায় নতুন গ্যাস লাইনের কাজ শুরু করছি। এই কাজ শেষ হলে পৌরসভায় গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। তিনি গতকাল বিকেলে ধুলিয়াখাল পশ্চিমবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে ধুলিয়াখাল এলাকাসহ শহরের আশে পাশে সকল এলাকায় গ্যাস সংযোগ পৌছে দেওয়া হবে। গ্যাস পাইপ লাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোঃ আবু মিয়ার সভাপতিত্বে ও মোঃ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস সিলেট বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী জসিম উদ্দিন আহম্মেদ, এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মো. আব্দুল কাইয়ুম, কবির আনসারী, সাবেক মেম্বার মতিন মিয়া, বর্তমান মেম্বার রজব আলী, খেজির মিয়া, শরীফ মিয়া, মামুন মিয়া,আব্দুল হেকিম, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com