সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

অনন্তপুরে জাকির হত্যা মামলায় বাচ্চু গ্রেফতার ॥ নিয়মিত অভিযানে গ্রেফতার আরো ২৫

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার জাকির হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি বাচ্চু মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) সদস্যরা। সোমবার রাতে শহরের ইনাতাবাদ এলকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার হুরাই মিয়ার ছেলে।সিআইডির সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, ৭/৮ বছর আগে অনন্তপুর এলাকার জাকির নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়।
এ ব্যাপারে মামলা করা হলে আদালত থেকে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বাচ্চু মিয়াকে সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে।
এদিকে হবিগঞ্জ জেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ২৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com