শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কামড়াপুরে চেক জালিয়াতি মামলায় ব্যাংক কর্মকর্তা সেলিমের কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুরে চেক জালিয়াতি মামলায় ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম সেলিম (৪০) কে ১ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ কাজী মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। সেলিম কামড়াপুর গ্রামের মৃত আতাব মিয়ার পুত্র ও সিলেট বিয়ানিবাজার অগ্রণী ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আব্দুল মতিন। আসামী পক্ষে ছিলেন এডঃ এমএএএম গাউছ উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, উমেদনগর এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র যুবলীগ কর্মী অপু আহমেদ রওশন আলীর কাছ থেকে ২০১৫ সালের ১২মে ৫ লাখ টাকার একটি চেক দিয়ে টাকা নেয় সেলিম। কিন্তু রওশন ব্যাংকে গিয়ে দেখতে পারেন ব্যাংকে কোন টাকা নেই।
এ ব্যাপারে রওশন মিয়া বাদি হয়ে ওই বছরের ৯ জুলাই কোর্টে মামলা করলে সাক্ষি প্রমাণ শেষে আদালত উক্ত রায় প্রদান করেন। রায় প্রদানকালে সেলিম পলাতক ছিল। সাজা পরোয়ানা সদর থানায় প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com