বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ॥ রোগী আছে, বিছানা নেই টিউবওয়য়েল আছে, পানি নেই

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। এখানে রোগী আছে, বিছানা নেই, টিউবওয়য়েল আছে পানি নেই। যে কয়টি পানির টেপ আছে তাও বিকল। কোন কোন টেপ দিয়ে অল্প পানি আসছে। বার বার কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানিয়েছেন আরএমও। গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ। বিভিন্ন ওয়ার্ডে বিছানা নেই। যে কয়টি বিছানা আছে তাও বিকল। আবার কেউ কেউ বিছানা ভেঙ্গে মেঝেতে পড়ে আহত হচ্ছেন। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগী প্রায় শতাধিক। বিছানা মাত্র ২৪টি। কিন্তু এর মধ্যে ৪-৫টি বিছানা ভেঙ্গে গেছে। আবার কোন কোন ওয়ার্ডের টয়লেটে পানি নেই। অনেকে বাহির থেকে পানি এনে ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালে ৪টি টিউবওয়েল থাকলেও ৩টিই বিকল। রোগীদের ব্যবহারে একটি পানির হাউজ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিকল থাকায় রোগীরা এটিতে ময়লা আর্বজনা ফেলে ডাষ্টবিনে পরিণত করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের ডাঃ বজলু রহমান জানান, বারবার গণপূর্ত বিভাগকে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এরকম হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com