শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে সরকারী গাছ কর্তন করে বাড়ি নির্মাণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-কাজির বাজার সড়কে অবস্থিত সরকারী গাছ কেটে বাড়ি নির্মাণ করছেন এক পল্লী চিকিৎসক। গতকাল বুধবার সকালে এ গাছ কাটেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা কুড়েরপাড় গ্রামের পল্লী চিকিৎসক আকবর আলী। তিনি ওই গ্রামের আব্দুল মন্নাফ (টোকা মিয়া) এর ছেলে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, উক্ত আকবর আলী ওই সড়কের পাশে একটি বাড়ি নির্মাণ করছেন। উক্ত বাড়ি নির্মাণ কাজে নবীগঞ্জ-কাজিরবাজার সড়কে অবস্থিত এলজিইডি’র লাগানো সরকারী বিপুল মুল্যের গাছ কোন প্রকার অনুমতি ছাড়াই কর্তন করে ব্যবহার করছেন। বিষয়টি স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি উপজেলা এলজিইডি অফিসকে জানিয়েছেন বলে জানাগেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com