সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে মাদক ব্যবসায়ীকে হত্যা

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫৯৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের একাধিক মাদক ও ডাকাতির মামলার আসামী আব্দুল হামিদকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন। নিহত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডল কাপন গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা সপ্তডিঙ্গা ফিলিং ষ্টেশনের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ একটি মোটরসাইকেলযোগে বাহুবলের উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি  ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলার সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌছুলে একটি সিএনজি অটোরিকশা তার গতিরোধ করে। সাথে সাথে সিএনজি থেকে ৪/৫ দুর্বৃত্ত নেমে তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদ-এর নিথর দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পরপর পুলিশ সপ্তডিঙ্গা ফিলিং স্টেশনের সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ সংগ্রহ করেছে।
সিসি টিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্দুল হামিদ একটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসামাত্র একটি সিএনজি অটোরিকশা থেকে ৪/৫ দুর্বৃত্তরা নেমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
হবিগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের বিরোধকে ঘিরেই এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তার বিরুদ্ধে মাদক ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com