শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচং সংঘর্ষে আহত শানুর মৃত্যু ॥ এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৬৬৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শানুর ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। রোববার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শাহানুর ওরফে শানু মিয়া  জাতুকর্ণপাড়ার আব্দুল মালেক মিয়ার পুত্র। গত (১৫ আগষ্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরাইন দীঘির পূর্বপাড়ের আইয়ুব আলী ও সাগর দীঘির পূর্বপাড়ের বাসিন্দা এজাবত উল্লাহ মেয়ে সুহেনার সাথে একটি বাড়ির সীমানা নির্ধারনের জন্য সুহেনার পক্ষে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মেম্বার মোজাহিদ, সাহেদ, ধন মিয়া, আব্দুছ ছালাম, শাহানুর ওরফে শানু মিয়াসহ কয়েকজন জনপ্রতিনিধি সেখানে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে আইয়ুব আলীর গংরা সীমানা নির্ধারণে বাধা প্রদান করে। ঘটনার এক পর্যায়ে আইয়ুব আলী গংরা জনপ”তিনিধিদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন চালায়। এদের মধ্যে শাহানুর কে গুরুতর আহত অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক। তিনি আরও জানান, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com