শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্টার ফিউচার ক্যাডেট স্কুলে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও গুনীজন সম্মাননা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার স্টার ফিউচার কে জি এন্ড হাই ক্যাডেট স্কুলে, ছাত্র/ছাত্রী ও স্টার ফিউচার ক্যাডেট স্কুলের পক্ষ গত শনিবার অসহায় গরীব রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে। এতে নবীগঞ্জ উপজেলার কামরাখাই গ্রামের তরুণ সমাজ সেবক, শিক্ষানুরাগী, কমিউনিটিলিডার ইউ.কে, ওল্ডহাম হ্যাস্ট ওয়ার্ডের লিভারেশন ডেমোক্রেটিক চেয়ারম্যান কিবরীয়া স্মৃথি সংসদ ইউ.কে শাখার সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ কবির উদ্দীন আহমদকে সংবর্ধনা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে হাজী আজির উদ্দিন এর সভাপতিত্বে ছাদিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টার ফিউচার কে.জি এন্ড ক্যাডেট হাই স্কুলের প্রতিষ্ঠাতা, পরিচালক অধ্যক্ষ ফরিদ আহমদ শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর উপ-পরিচালক সোয়েব আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ শামছউদ্দিন, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শনিবার সকাল ১০টা থেকে অসহায় গরীব রোগীদের জন্য বিনামূল্যে একদল বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে সারাদিন ফ্রি মেডিসিন ও চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়। মেডিসিন বিভাগের প্রধান দায়িত্ব পরিচালনা করেন ডাঃ ফয়জুল হোসেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রোমান আহমদ, জাকির হোসেন, মোঃ তফু মিয়া। উপস্থিত ছিলেন আলীনুর পাশা, আছমা সরকার, শহিদুল ইসলাম, অধ্যক্ষ শেখ কায়ছার আহমদ। ব্র্যাক কর্মকর্তা নজরুল ইসলাম, সেনান মিয়া, রনি দাশ, নাতির মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com