শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরের মেধাবী ছাত্র বিজয় ঢাকায় খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকায় খুন হয়েছে মাধবপুরের মেধাবী ছাত্র আল আমিন বিজয়। সে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার রাতে মিরপুরের হার্ট ফাউন্ডেশনের পিছনে বড়বাগ এলাকার ৩৭/১ নম্বর পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে আল আমিন বিজয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন ১৩১/১ মালিবাগ প্রথম লেনের একটি বাড়ির নিচতলার মেসে থাকতেন। অসুস্থতার জন্য আড়াই মাস আগে বাড়িতে চলে আসে। রোববার আল আমিন ঢাকায় ফিরে যায়। তার সঙ্গে একই এলাকার আলম ওরফে রিপন নামে এক যুবক ঢাকায় এসে তার মেসে উঠে।
ওই মেসের আল আমিনের বন্ধু জসিম উদ্দিন বলেন, সোমবার বিকেলে আল আমিন ও রিপন মেস থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, মগ বাজার আলম ওরফে রিপনকে বাসে তুলে দিয়ে মেসে ফিরবেন। রাত ৮ টার দিকে আল আমিনের বাবা আনোয়ার হোসেন আনু মিয়ার কাছে ফোন করে ছেলের মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করে অজ্ঞাত এক যুবক। আল আমিনের মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দেওয়া হয়। এ ঘটনায় জসীম উদ্দিন শাজানপুর থানায় একটি জিডি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com