শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নিউইয়র্কে শোক দিবসে এমপি আবু জাহির ॥ পালিয়ে থাকা খুনীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, ’৭১ এর পরাজিত শত্র“রা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি বলেই ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খুনীরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিঃশ্বেষ করে দিবে। তাদের এই স্বপ্ন পূরণ হয়নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন, আইনী প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে থাকা খুনীদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মর্তুজার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন গাজীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল, খুলনা থেকে নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান ও রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান। এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com